
রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা নিয়ে তারেক রহমান রোববার সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন ডা. শফিকুর রহমান-এর সঙ্গে।রাত ৭টা ১০ মিনিটে রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমিরের বাসায় প্রবেশ করেন বিএনপি চেয়ারম্যান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশানের বাসা থেকে রওনা হন তিনি। দলীয় সূত্র জানায়, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খান। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং এহসানুল মাহবুব জুবায়ের।সংশ্লিষ্টরা জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারম্যানের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যাওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।রাজনৈতিক মহলে এ সৌজন্য সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।