সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

গোপালগঞ্জের তিন আসনই বিএনপির দখলে

গোপালগঞ্জের তিন আসনই বিএনপির দখলে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জের তিনটি আসন এবার পুরোপুরি জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচনী ফলাফলে দেখা গেছে, গোপালগঞ্জ-১, গোপালগঞ্জ-২ এবং গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীরা বিশাল ব্যবধানে এগিয়ে থেকে জয়ী হয়েছেন।গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা, ধানের শীষ প্রতীকে ৬৮,৮৬৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবির মিয়া ট্রাক প্রতীকে ৫৩,৯৬১ ভোট পেয়ে হেরে গেছেন।এর বাইরে, গোপালগঞ্জ-২ ও গোপালগঞ্জ-৩ আসনে যথাক্রমে কেএম বাবর এবং এসএম জিলানী বিএনপির হয়ে জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২:৩০ মিনিটে ফলাফল ঘোষণা করেন।এই ফলাফল স্থানীয় রাজনৈতিক পরিবেশে বড় পরিবর্তন এনেছে এবং বিএনপির শক্ত অবস্থান গোপালগঞ্জে আরও দৃঢ় করছে।

সর্বশেষ
পাঠক প্রিয়