বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

ভিডিও কেটে প্রচার, থানায় অভিযোগ দিলেন আখতার

ভিডিও কেটে প্রচার, থানায় অভিযোগ দিলেন আখতার

নির্বাচনি প্রচারণার বক্তব্য কেটে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ এনে বিএনপির এক কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে রংপুর মহানগরীর হারাগাছ মেট্রোপলিটন থানায় উপস্থিত হয়ে এ লিখিত অভিযোগ দেন আখতার।অভিযোগের পর আখতার হোসেন বলেন, নির্বাচনি প্রচারণায় আমি সব সময় সত্য তুলে ধরি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, চার দিন আগে রনক নামে বিএনপির এক কর্মী আমার পুরো ভিডিও থেকে কিছু অংশ কেটে তার ফেসবুকে প্রচার করেন। সেখানে আমি হারাগাছের সাবেক এমপি ও মহাজনদের উন্নয়নবিমুখ কর্মকাণ্ড নিয়ে কথা বলেছিলাম। অথচ ভিডিওটি এমনভাবে এডিট করা হয়েছে, যাতে মনে হয় আমি হারাগাছের সাধারণ মানুষকে ‘অকর্মা’ বলেছি।তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ভিডিও প্রচার করে সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তোলা হয়েছে, যা তার ও সমর্থকদের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। এটি নির্বাচনি আচরণবিধি ও সাইবার নিরাপত্তা আইনের স্পষ্ট লঙ্ঘন। এ অপপ্রচারের মাধ্যমে ভোটারদের শাপলা কলি মার্কায় ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।এ বিষয়ে হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, আখতার হোসেন এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়