সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ: ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ: ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বী দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তারেক রহমান।বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামীকাল রোববার সন্ধ্যা সাতটায় তিনি বসুন্ধরায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমান-এর বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বাড্ডায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় যাবেন তিনি। বিষয়টি দৈনিক মানবজমিন-কে নিশ্চিত করা হয়েছে।সূত্র জানায়, ইতিবাচক ও সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার অংশ হিসেবেই বিএনপি চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছেন। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে নতুন রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।উল্লেখ্য, এবারের নির্বাচনে ৫৩টি আসনে শত থেকে হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এসব আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফল নির্ধারিত হয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অল্প ব্যবধানে জয় পাওয়া আসনগুলো ভবিষ্যৎ সংসদ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ
পাঠক প্রিয়