রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

স্বাস্থ্য সচিব কামরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

স্বাস্থ্য সচিব কামরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনিক বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর থেকে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করছেন এবং দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি তৈরি হয়েছে।অভিযোগ অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বিতর্কিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া চিকিৎসক বদলি, পদোন্নতি, প্রকল্প অনুমোদন এবং বিভিন্ন আর্থিক নথি নিষ্পত্তির ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে।এদিকে স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রকল্প ও ক্রয় কার্যক্রমে প্রভাবশালী ঠিকাদার ও ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগও উঠেছে সচিবের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, এসব কর্মকাণ্ডের ফলে মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সরকারের স্বচ্ছতা ও সংস্কার কার্যক্রম প্রশ্নের মুখে পড়ছে।তবে এসব অভিযোগের বিষয়ে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ
পাঠক প্রিয়