রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার: ইউএনও কামাল হোসেন গ্রেপ্তার

চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার: ইউএনও কামাল হোসেন গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে নিজের চাচাকে বাবা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে নাচোলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত।বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে ডিএনএ টেস্টে অসহযোগিতার অভিযোগে আদালত তার জামিন নামঞ্জুর করে গ্রেপ্তারের আদেশ দেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার এজাহার অনুযায়ী, কামাল হোসেনের প্রকৃত পিতা-মাতা আবুল কাশেম ও হাবীয়া খাতুন। তবে তিনি কাগজপত্রে নিজের চাচা, বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব ও চাচি সানোয়ারা খাতুনকে বাবা-মা হিসেবে দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিভিন্ন সুবিধা গ্রহণ করেন।অভিযোগে আরও বলা হয়, এসএসসি, এইচএসসি, উচ্চশিক্ষার সনদ, এমনকি জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্রেও তিনি চাচা-চাচির নাম ব্যবহার করেন। নবম শ্রেণির রেজিস্ট্রেশন থেকেই এই তথ্য অন্তর্ভুক্ত করে তিনি জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে প্রশাসন ক্যাডারে চাকরি লাভ করেন।এর আগে গত ৪ নভেম্বর দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয়ে চাকরি ও সুবিধা নেওয়ার অভিযোগে কামাল হোসেনের বিরুদ্ধে তদন্ত চলছে। এ ধরনের আরও একাধিক মামলা ও তদন্ত বর্তমানে প্রক্রিয়াধীন বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ
পাঠক প্রিয়