রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁ’জা চাষ, ১২ ফুট গাঁ’জার গাছসহ দিনমজুর গ্রেপ্তার

পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁ’জা চাষ, ১২ ফুট গাঁ’জার গাছসহ দিনমজুর গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি:বগুড়ার গাবতলী উপজেলায় পারিবারিক কবরস্থানের ঝোপঝাড়ের আড়ালে গাঁজা চাষের অভিযোগে এক দিনমজুরকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১২ ফুট উঁচু একটি জীবন্ত গাঁজার গাছ জব্দ করা হয়।রোববার (২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আকন্দপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. সিরাজুল ইসলাম (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি গ্রামের মৃত ফরিদ ফকিরের ছেলে।ডিএনসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার বাড়ির পারিবারিক কবরস্থানের ভেতরে ঝোপঝাড়ের আড়ালে একটি গাঁজার গাছের সন্ধান পান কর্মকর্তারা।পরে সিরাজুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে সেখান থেকে প্রায় ১২ ফুট উঁচু একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।ডিএনসি জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়