রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে সাবেক কাস্টমস কমিশনার নুরুজ্জামান

হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে সাবেক কাস্টমস কমিশনার নুরুজ্জামান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক কাস্টমস কমিশনার একেএম নুরুজ্জামানের বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। বিভিন্ন অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অনুসন্ধানে জানা যায়, চাকরিজীবনে প্রভাব খাটিয়ে তিনি নানা সুবিধা নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, ঘুষ ও অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বিলাসবহুল জীবনযাপন করেছেন তিনি। এমনকি তার বিরুদ্ধে দায়ের হওয়া কিছু দুর্নীতির অভিযোগ দীর্ঘ সময় ধরে অগ্রগতি পায়নি বলেও দাবি করা হয়েছে।সূত্র মতে, ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা হলেও তিনি ভিন্ন পরিচয়ে প্রভাব বিস্তার করতেন। প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তিনি বিভিন্ন সময় বিতর্ক এড়িয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।আরও জানা যায়, ২০০৯ সালে ঢাকায় কর্মরত অবস্থায় নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আত্মীয়স্বজন ও পরিচিতদের চাকরি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২০১৩ সালে কমলাপুর আইসিডিতে কর্মরত থাকাকালীন নিয়োগ অনিয়ম ও পণ্য কেলেঙ্কারির ঘটনাতেও তিনি সমালোচিত হন।তবে এসব অভিযোগের বিষয়ে নুরুজ্জামানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মহল মনে করছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

সর্বশেষ
পাঠক প্রিয়