সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

২০২৫ সালে বিশ্বে ১২৮ সাংবাদিক নিহত

২০২৫ সালে বিশ্বে ১২৮ সাংবাদিক নিহত

সদ্য বিদায় নেওয়া ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বে ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন। দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) তার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলস থেকে আইএফজের এ বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বে ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন; যা আগের বছরের তুলনায় বেশি। ১২৮ জনের মধ্যে অর্ধেকের বেশি প্রাণ হারিয়েছেন মধ্যপ্রাচ্যে। 

আইএফজের জেনারেল সেক্রেটারি অ্যান্থনি বেলাঙ্গার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এ সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়; এটি আমাদের সহকর্মীদের জন্য একটি বৈশ্বিক রেড অ্যালার্ট।’

প্রতিবেদনে ফিলিস্তিন পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আইএফজে জানায়, গাজায়  ইসরাইলের  যুদ্ধে ২০২৫ সালে শুধু ফিলিস্তিন ভূখণ্ডেই ৫৬ জন সংবাদকর্মী নিহত হয়েছেন।বেলাঙ্গার বলেন, ‘এত অল্প সময়ে এবং এত ছোট ভৌগোলিক এলাকায় এত বিপুলসংখ্যক সংবাদকর্মীর মৃত্যু আমরা আগে কখনো দেখিনি।’এ সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়; এটি আমাদের সহকর্মীদের জন্য একটি বৈশ্বিক রেড অ্যালার্ট।

ফিলিস্তিন ছাড়াও ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু ও ভারতে সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডে দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় নিন্দা জানিয়েছেন আইএফজের জেনারেল সেক্রেটারি। তিনি এটিকে বিচারহীনতার সংস্কৃতির সঙ্গে তুলনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, বিচার না হওয়ায় হামলাকারীরা আরও উৎসাহিত হচ্ছে।

হত্যার পাশাপাশি সাংবাদিকদের কারাবন্দি করার প্রবণতা বেড়েছে। আইএফজের তথ্যমতে, বর্তমানে বিশ্বজুড়ে ৫৩৩ জন সাংবাদিক কারাগারে রয়েছেন; যা গত পাঁচ বছরের তুলনায় দ্বিগুণের বেশি। সাংবাদিকদের ওপর দমন-পীড়নের ক্ষেত্রে চীন শীর্ষস্থানে রয়েছে। হংকংসহ চীনের বিভিন্ন কারাগারে ১৪৩ জন সাংবাদিক বন্দী আছেন। ভিন্নমত দমনে জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহারের জন্য চীন ও হংকং কর্তৃপক্ষের সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো।

প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন সংস্থার গণনা–পদ্ধতির ভিন্নতার কারণে নিহতের পরিসংখ্যানে কিছুটা পার্থক্য থাকে। আইএফজের তালিকায় ৯ জন সাংবাদিকের দুর্ঘটনায় মৃত্যুর তথ্যও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, ২০২৫ সালে পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্বে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। ইউনেসকোর হিসাবে এ সংখ্যা ৯৩।

সর্বশেষ
পাঠক প্রিয়