রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

বরিশালে স্বর্ণের চেইন ছি’নতাই: ওসি মিজানসহ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ

বরিশালে স্বর্ণের চেইন ছি’নতাই: ওসি মিজানসহ দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অসহযোগিতা ও অভিযুক্তদের পক্ষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) দুই কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর ভাই।অভিযোগকারী মো. মিজানুর রহমান জানান, ২০২৫ সালের ১৯ অক্টোবর তার মা ও বোন নিলুফা ইয়াসমিন বরিশাল নগরীর বাজার রোডের কে এম সি হাসপাতালে ভর্তি ছিলেন। ওইদিন ভোরে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন অবস্থায় তার বোনের গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।অভিযোগে বলা হয়, ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা না করে উল্টো ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখায়। হাসপাতালের জেনারেল ম্যানেজার অমল চন্দ্র দে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হাসপাতাল থেকে বের করে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগীর দাবি, পুলিশকে জানানো হলেও অভিযুক্তদের নাম উল্লেখ না করে দায়সারা অভিযোগ গ্রহণ করা হয়। এছাড়া কোতোয়ালি মডেল থানার তৎকালীন ওসি মিজানুর রহমান এবং আলেকান্দা পুলিশ ফাঁড়ির এসআই কুদ্দুস অভিযোগটি গুরুত্বের সঙ্গে না নিয়ে অসহযোগিতামূলক আচরণ করেছেন।মিজানুর রহমান অভিযোগ করেন, হাসপাতালের কয়েকজন কর্মচারীর ছত্রছায়ায় এমন চুরির ঘটনা ঘটলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি চেইন উদ্ধার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এদিকে বর্তমানে এয়ারপোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা মিজানুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।তবে আলেকান্দা পুলিশ ফাঁড়ির এসআই কুদ্দুস অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।উল্লেখ্য, অভিযোগগুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উত্থাপিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও যাচাইয়ের পরই এ বিষয়ে চূড়ান্ত সত্যতা নির্ধারিত হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়