রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা: সূত্রাপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১, উদ্ধার মোবাইল-সিম-ডলারসহ বিপুল আলামত

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা: সূত্রাপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১, উদ্ধার মোবাইল-সিম-ডলারসহ বিপুল আলামত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা এলাকায় ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম মো. আলামিন (২৮)।পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৪২ মিনিটে সূত্রাপুর থানাধীন ১৫ নম্বর সুভাষ বোস এভিনিউ, লক্ষ্মীবাজার এলাকায় এক ভুক্তভোগীর মোবাইল ফোনে নিজেদের বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার সদস্য পরিচয় দেয় একটি প্রতারক চক্র। তারা ব্যাংক হিসাব যাচাইয়ের কথা বলে কৌশলে ভুক্তভোগীর অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। পরে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১১ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করে।এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে দারুস সালাম থানাধীন বাতেন নগর এলাকায় অভিযান চালিয়ে আলামিনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি মোবাইল ফোন, ৬৬টি সিমকার্ড, তিনটি এটিএম কার্ড, একটি চেকবই, ১০০ মার্কিন ডলারের ৬টি নোট, প্রতারণার মাধ্যমে অর্জিত ১২ হাজার ৫০০ টাকা এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আলামিন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার সঙ্গে দেশি-বিদেশি প্রতারকদের যোগাযোগ রয়েছে। চক্রটি সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে ব্যাংক হিসাব খুলিয়ে সেই হিসাব ব্যবহার করে প্রতারণার টাকা লেনদেন করে। পরে ওই অর্থ ডলারে রূপান্তর করে বিদেশে পাচার করা হয়।গ্রেফতারকৃত আলামিনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়