
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে ফেরত আসা একটি হজ ফ্লাইটের প্রায় ১৫০ যাত্রীর লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৯ জন হাজি দেশে ফেরেন।অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি দাবি করেন, বিমানবন্দরে পৌঁছানোর পর অনেক যাত্রী তাদের লাগেজ কাটা এবং ভেতরের মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান।তবে বিমানবন্দর ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তাদের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, কয়েকজন যাত্রী মৌখিক অভিযোগ করলেও তারা নির্ধারিত ডেস্কে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেননি।ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি তদন্তের দাবি উঠেছে।