রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

এক রাতেই স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হ’ত্যা, ফোনে স্বজনকে যা বলল ঘাতক

এক রাতেই স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হ’ত্যা, ফোনে স্বজনকে যা বলল ঘাতক

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে স্ত্রী, তিন সন্তান ও শ্যালকসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন।শনিবার সকালে স্থানীয় একটি বাড়ির নিচতলা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন— ফোরকান মিয়ার স্ত্রী শারমিন আক্তার (৩০), তিন মেয়ে মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২২)।স্বজনদের দাবি, ঘটনার পর ফোরকান মিয়া ফোন করে বলেন, “আমার সব শেষ হয়ে গেছে, সবাইকে মেরে ফেলেছি, আমাকে আর তোরা পাবি না।”খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত চালাচ্ছেন।পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ
পাঠক প্রিয়