রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

মাজারে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, বিদায়ী ডিসি সারওয়ার আলমকে ঘিরে নতুন বিতর্ক

মাজারে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান, বিদায়ী ডিসি সারওয়ার আলমকে ঘিরে নতুন বিতর্ক

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান দেওয়াকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম দায়িত্ব ছাড়ার আগে এ অর্থ মাজার তহবিলে জমা দেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে—প্রতিদিন বিপুল পরিমাণ দান আসা একটি মাজারে সরকারি তহবিলের অর্থ অনুদান হিসেবে দেওয়ার যৌক্তিকতা কতটুকু।জানা গেছে, গত ১২ জুন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে গিয়ে ডিসি সারওয়ার আলম মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেন। এর অংশ হিসেবে ঐতিহাসিক দানের ডেক ও দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় সারওয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি করে। প্রত্যাহারের পরদিন তাঁর নির্দেশনায় সিলগালা করা দানবাক্স ও ডেক খুলে গণনা করা হলে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা স্বর্ণালংকার এবং ১০ সৌদি রিয়াল পাওয়া যায়। এসব অর্থ মাজারের নামে খোলা নতুন ব্যাংক হিসাবে জমা করা হয়।এ সময় জেলা প্রশাসনের তহবিল থেকে অতিরিক্ত ৫ লাখ টাকা মাজার তহবিলে অনুদান হিসেবে জমা দেওয়া হয়। দায়িত্ব হস্তান্তরের পরপরই সিলেট ত্যাগ করেন সারওয়ার আলম।এ ঘটনায় সচেতন নাগরিকদের একাংশের দাবি, শত শত বছর ধরে বিপুল পরিমাণ দান পাওয়া একটি ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি তহবিল থেকে অর্থ অনুদান দেওয়া জনস্বার্থের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাদের মতে, এ অর্থ শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য জনকল্যাণমূলক খাতে ব্যয় করা হলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হতো।সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সিলেটের সমন্বয়ক আবদুল করিম চৌধুরী অভিযোগ করেন, মাজারকে কেন্দ্র করে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের ধারাবাহিকতায় দায়িত্ব ছাড়ার আগে এই অনুদান রাজনৈতিক বার্তা দেওয়ার একটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে।তবে এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে সারওয়ার আলম জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।উল্লেখ্য, গত বছরের ১৮ আগস্ট সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সারওয়ার আলম। দায়িত্ব পালনকালে ফুটপাত উচ্ছেদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন উদ্যোগের জন্য তিনি আলোচনায় ছিলেন। তবে মাজারের দান ব্যবস্থাপনায় হস্তক্ষেপ এবং পরবর্তী ঘটনাপ্রবাহ তাঁর দায়িত্বের শেষ সময়কে সবচেয়ে বেশি আলোচিত করে তুলেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়