রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

যাত্রাবাড়ী-মুগদায় পুলিশের বিশেষ অভিযান: ২২ অপরাধী গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

যাত্রাবাড়ী-মুগদায় পুলিশের বিশেষ অভিযান: ২২ অপরাধী গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ জুন) দিনব্যাপী পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ইমরান হোসেন, রায়হান আহম্মেদ বাপ্পী, পারভেজ, রাকিব হাসান সজিব, আবু তাহের, শাহিন, রবিউল, ইব্রাহিম, নিরব ও রাজিব আহম্মেদ।অন্যদিকে মুগদা থানার বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রয়েছেন তুষার, রফিকুল ইসলাম, সুজন, আকাশ, জোহা, রুমা আক্তার, শাহীন মিয়া, ফরিদ, রাকিব, মোবারক, আজিম ও মোনতাছির।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে পূর্বের মামলা ও আদালতের পরোয়ানা ছিল।আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়