
রাজধানীর Mirpur এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৩ জনকে গ্রেফতার করেছে Dhaka Metropolitan Police-এর মিরপুর মডেল থানা পুলিশ।থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) মিরপুর মডেল থানা পুলিশের একাধিক টিম এলাকায় অপরাধপ্রবণ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৩ জনকে আটক করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. শরীফ, মো. আলী, মো. খোরশেদ, মো. সাগর, খোকন খান, মো. আকিব, মনজুরুল আলম, লাবিব ফারহান রুদ্র, তালহা জোবায়ের, জসিম কাজী, আশিকুর রহমান আশিকসহ আরও অনেকে।পুলিশ জানিয়েছে, অভিযানের সময় বিভিন্ন অপরাধসংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।মিরপুর মডেল থানা পুলিশের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।