রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

২৪ ঘণ্টায় ৮৮ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার

২৪ ঘণ্টায় ৮৮ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুতকৃত প্রায় ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল।মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গত এক দিনে সারাদেশে মোট ৩৯১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৯১টি মামলা দায়ের করা হয়েছে এবং ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।অভিযানে অনিয়মের দায়ে সাতক্ষীরায় একজনকে ২ মাস, চাঁদপুরে একজনকে ১ বছর এবং গাজীপুরে একজনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ঢাকার বাইরে ও সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। কোনো সন্দেহজনক মজুত বা অনিয়ম চোখে পড়লে দ্রুত ভিজিলেন্স টিমকে জানাতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়