রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

বিপুল অ’স্ত্র, গু’লি ও মা’দকসহ গ্রেফতার শীর্ষ স’ন্ত্রাসী ‘অটো সজল’

বিপুল অ’স্ত্র, গু’লি ও মা’দকসহ গ্রেফতার শীর্ষ স’ন্ত্রাসী ‘অটো সজল’

রাজধানীর ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদকের গডফাদার হিসেবে পরিচিত ইসমাইল হোসেন ওরফে সজল ওরফে ‘অটো সজল’সহ তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন— ইসমাইল হোসেন ওরফে সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) এবং মোছা. শামসুন্নাহার (৪৫)।পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মার্চ মাদক উদ্ধার ও অপরাধী গ্রেফতারের উদ্দেশ্যে পরিচালিত এক অভিযানের সময় কয়েকজন দুর্বৃত্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলার তদন্তে প্রথমে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা জানায়, হামলায় ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী অটো সজল।এরপর থেকেই তাকে গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ জুন) রাতে সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে অটো সজলকে গ্রেফতার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সজল স্বামীবাগ এলাকায় একটি ভাড়া বাসায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক মজুত থাকার তথ্য দেয়। পরে ওই বাসায় অভিযান চালিয়ে তার আরও তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।অভিযানে উদ্ধার করা হয় দুটি ‘TAURUS’ ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত চারটি মোবাইল ফোন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
পাঠক প্রিয়