রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

সরকারি চাকরির আড়ালে সম্পদের পাহাড়, আলোচনায় পরিবেশ অধিদপ্তরের কর্মচারী

সরকারি চাকরির আড়ালে সম্পদের পাহাড়, আলোচনায় পরিবেশ অধিদপ্তরের কর্মচারী

সরকারি চাকরির আড়ালে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে সেলিম মাহমুদ নামের এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। তিনি পরিবেশ অধিদপ্তরের ১৯তম গ্রেডের ল্যাব অ্যাটেনডেন্ট হলেও অল্প কয়েক বছরের ব্যবধানে গড়ে তুলেছেন বিলাসবহুল ব্যবসা ও একাধিক সম্পদ।স্থানীয়ভাবে ‘সানি’ নামে পরিচিত এই কর্মচারীর বিরুদ্ধে সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা, ঘুষ গ্রহণ, প্রভাব খাটানো এবং নারী কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ রয়েছে।জানা যায়, প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে পরিবেশ অধিদপ্তর-এ ল্যাব অ্যাটেনডেন্ট পদে চাকরিতে যোগ দেন সেলিম মাহমুদ। তার গ্রামের বাড়ি বালিয়াটি ইউনিয়নর কুষ্টিয়া গ্রামে।স্থানীয়দের দাবি, চাকরিতে যোগদানের পর থেকেই দ্রুত বদলে যেতে থাকে তার জীবনযাত্রা। অল্প সময়ের মধ্যেই তিনি বিপুল সম্পদের মালিক বনে যান।অনুসন্ধানে জানা গেছে, মানিকগঞ্জ শহরের কাজল কমপ্লেক্সে “দ্য জেন্টলম্যান” নামে একটি বিলাসবহুল সেলুন এবং একটি কসমেটিকস ব্যবসা পরিচালনা করছেন তিনি। ব্যবসাগুলো কাগজে-কলমে তার স্ত্রীর নামে থাকলেও নিয়ন্ত্রণ করছেন নিজেই।সূত্র জানায়, শুরুতে একাধিক অংশীদার থাকলেও ধীরে ধীরে পুরো ব্যবসার মালিকানা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন সেলিম মাহমুদ। হাতে আসা তথ্য ও প্রমাণ অনুযায়ী, সম্প্রতি প্রায় ১৮ লাখ টাকার বিনিময়ে আরেক অংশীদারের শেয়ার কিনে নেওয়ার তথ্যও পাওয়া গেছে।অভিযোগ রয়েছে, মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি প্রায় দুই কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়