রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

যৌতুকের দাবিতে স্বামীর হাতে তরুণ উদ্যোক্তা সুমাইয়ার মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

যৌতুকের দাবিতে স্বামীর হাতে তরুণ উদ্যোক্তা সুমাইয়ার মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

চট্টগ্রামে যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্বামীর হাতে প্রাণ হারিয়েছেন তরুণ উদ্যোক্তা সুমাইয়া জাহান প্রমি, বয়স মাত্র ২২ বছর।নিহত প্রমি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের সৌদি প্রবাসী ওমর ফারুকের মেয়ে। তিনি চট্টগ্রাম শহরের শহিদনগরে স্বামীর সঙ্গে বসবাস করতেন।পরিবারের অভিযোগ, ২০২২ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে প্রমিকে বিয়ে করেন আবু সৈয়দ মো. আনাস। বিয়ের পর থেকেই বিভিন্নভাবে টাকার জন্য চাপ সৃষ্টি করতেন তিনি। সর্বশেষ ৭ লাখ টাকা যৌতুক দাবি করেন আনাস। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রমির ওপর চলে শারীরিক নির্যাতন।নিহতের বড় বোন সাজেদা আক্তার জানান, গত কয়েকদিন ধরে এই টাকা নিয়ে চাপ বাড়ছিল। এমনকি টাকা না দিলে অন্য মেয়েকে বিয়ে করার হুমকিও দেন আনাস। অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রমিকে হত্যা করা হয়।তবে ঘটনার পর এটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা চালাচ্ছেন অভিযুক্ত আনাস ও তার সহযোগীরা।এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে স্বামী আনাস, তার মা ও বোনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ
পাঠক প্রিয়