
পুলিশ কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জুয়েলের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নেত্রকোনার মদন উপজেলায় জমি, শান বাঁধানো পুকুর, বহুতল ভবন ও বাণিজ্যিক সম্পত্তিসহ ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকায় একাধিক ফ্ল্যাট ও বাড়ির মালিকানা রয়েছে।এছাড়া তার স্ত্রীর নামে পরিচালিত মারিহা এন্টারপ্রাইজ-এর মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলেও দাবি করা হয়েছে।তবে ওসি জুয়েল এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট। তার দাবি, অধিকাংশ সম্পদ পারিবারিক সূত্রে প্রাপ্ত এবং অতীতে বিভিন্ন তদন্তকারী সংস্থা তাকে অভিযোগমুক্ত বলে বিবেচনা করেছে।স্থানীয় কিছু বাসিন্দা ও আত্মীয়ের অভিযোগ, সাধারণ পরিবার থেকে উঠে আসা জুয়েল বর্তমানে বিপুল সম্পদের মালিক এবং সম্পদের একটি অংশ আত্মীয়-স্বজন ও শ্বশুরপক্ষের সদস্যদের নামে রাখা হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করেছে। অভিযোগগুলোর সত্যতা ও আইনগত দায় নির্ধারণ তদন্ত ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।