
রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৪ এপ্রিল) হাজারীবাগ থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী ও মাদক কারবারিদের আটক করা হয়। এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১,২০০ পিস ইয়াবা, ২৪ পুরিয়া গাঁজা এবং একটি চাকু উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।