সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম: রাজবাড়ীতে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম: রাজবাড়ীতে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।বরখাস্ত হওয়া চেয়ারম্যানরা হলেন রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এবং মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। বিষয়টি ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে একই আইনের ৩৪(১) ধারার ক্ষমতাবলে তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তবে অভিযোগ অস্বীকার করেছেন দুই চেয়ারম্যানই। রতনদিয়া ইউপি চেয়ারম্যান নিলুফা দাবি করেন, চাল বিতরণের সময় তিনি ব্যক্তিগত কারণে উপস্থিত ছিলেন না এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সচিব বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। অন্যদিকে মদাপুর ইউপি চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক বলেন, তিনি তদারকি কর্মকর্তা ও সচিবের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। কোনো অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তারাই দায়ী।ইউএনও মো. মেজবাহ উদ্দীন জানান, চাল বিতরণে অনিয়মের বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই মন্ত্রণালয় দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়