রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

নকল টাকার আড়ালে আসল টাকা আত্মসাতের অভিযোগ, ডিবির ৭ সদস্য বরখাস্ত

নকল টাকার আড়ালে আসল টাকা আত্মসাতের অভিযোগ, ডিবির ৭ সদস্য বরখাস্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি তেজগাঁও বিভাগের সাত সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে নকল টাকা উদ্ধারের আড়ালে বিপুল পরিমাণ আসল টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১৭ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ডিএমপি (অধস্তন কর্মকর্তাদের শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০০৬-এর ৯(১) উপবিধি অনুযায়ী প্রশাসনিক কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।সাময়িকভাবে বরখাস্ত হওয়া সদস্যরা হলেন—ডিবি তেজগাঁও বিভাগের এসআই (নিরস্ত্র) মিশন বিশ্বাস, এসআই (নিরস্ত্র) এ এস এম সাইদুজ্জামান, এএসআই (নিরস্ত্র) সুম্ময় শর্মা, এএসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম, কনস্টেবল মো. সাইফুল ইসলাম, কনস্টেবল মো. পারভেজ এবং কনস্টেবল মো. সালমান রহমান।আদেশে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে সংশ্লিষ্ট সদস্যরা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। পাশাপাশি তাদের রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত থেকে নিয়মিত রোলকল দিতে হবে। এছাড়া পিআইএমএস-এ তাদের তথ্য হালনাগাদের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়