
বগুড়ার “ব্রাদার্স ট্রাভেলস এন্ড ট্যুরস হজ এজেন্সি”-এর মালিক মোঃ আবু তালেব কাজলসহ একটি প্রতারক চক্র ১৫ জন হজযাত্রীকে ওমরাহে পাঠানোর নাম করে মোট ২০ লাখ টাকা নেয়। পরে তারা ভুক্তভোগীদের সৌদি আরবে না পাঠিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করে এবং ভুয়া ভিসা ও বিমানের টিকিট পাঠিয়ে তাদের বিভ্রান্ত করে রাখে। টাকা ফেরত চাইলে তারা অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যায়।পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বগুড়া সদর থানায় প্রতারণার মামলা হয় (ধারা ৪০৬/৪২০ দণ্ডবিধি)। তদন্তের দায়িত্ব নেয় Police Bureau of Investigation (PBI) Bangladesh। তথ্যপ্রযুক্তির সহায়তায় ২০২৬ সালের ১৮ মে ঢাকার ভাটারা এলাকা থেকে মূল আসামি আবু তালেব কাজলকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি ২০ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পরে আরও কয়েকজন ভুক্তভোগী পিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করলে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।