রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

অতিরিক্ত এসপি ও এএসপিসহ ৮ পুলিশ কর্মকর্তার পদায়ন

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রটোকল পাচ্ছেন যারা

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ বিভাগের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, নৌপুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিমকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদীতে এবং সিএমপির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশে পদায়ন করা হয়েছে।এছাড়া র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বপ্না বেগমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মনকে পঞ্চগড়ের দেবীগঞ্জ সার্কেলে এবং ফরিদপুরের মধুখালী সার্কেলের এএসপি মো. আজম খানকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।অন্যদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজারের মহেশখালী সার্কেলে এবং শিল্পাঞ্চল পুলিশের এএসপি এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুরের মধুখালী সার্কেলে পদায়ন করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়