সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ঢাকার ২৮ ওয়ার্ডে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকার ২৮ ওয়ার্ডে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৮টি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া সংস্থাটির ৬৩টি ওয়ার্ডই ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম।শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।আব্দুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জনগণ ও সিটি করপোরেশন উভয়ের ৫০ শতাংশ করে দায়িত্বশীল ভূমিকা থাকলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যেসব বাসা, ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা করা হবে।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার ডেঙ্গুর একটি ভয়াবহ রূপ দেখা দিতে পারে, যা হেমোরেজিক ডেঙ্গু নামে পরিচিত। এতে আক্রান্তদের রক্তক্ষরণের ঝুঁকিও থাকে। তাই ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এখন থেকেই সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়