
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হককে গাজীপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।এছাড়া পুলিশ সদর দপ্তর, রেঞ্জ অফিস, র্যাব, গাজীপুর মহানগর পুলিশসহ বিভিন্ন ইউনিটে কর্মরত আরও সাত কর্মকর্তাকে এপিবিএন, নৌ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), রেলওয়ে পুলিশ ও প্রশিক্ষণ কেন্দ্রে পদায়ন করা হয়েছে।পুলিশ সদর দপ্তরের আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এসব বদলি ও পদায়ন কার্যকর থাকবে।