
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। জামারাতে শয়তানকে প্রতীকী কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে এ বছরের হজের প্রধান আনুষ্ঠানিকতা শেষ হয়।ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৯ মে) হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাত থেকেই বাংলাদেশগামী ফিরতি ফ্লাইট পরিচালনা শুরু হয়। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার King Abdulaziz International Airport থেকে সৌদিয়া এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট (এসভি-৫৮০৬) বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে।প্রথম দিনেই ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরছেন। হজযাত্রীদের ফিরিয়ে আনার এই কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।