রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা, ডাম্পিং ৩৭৬ যানবাহন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা, ডাম্পিং ৩৭৬ যানবাহন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানের অংশ হিসেবে ৩৭৬টি যানবাহন ডাম্পিং এবং ২৮৮টি যানবাহন রেকার করা হয়েছে।রোববার (১৪ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে ট্রাফিক বিভাগের আটটি বিভাগ অংশ নেয়।ডিএমপি সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭৭টি, লালবাগ বিভাগে ১৯৪টি, মতিঝিল বিভাগে ৪৩৬টি, ওয়ারী বিভাগে ২৭৯টি, তেজগাঁও বিভাগে ১৫৯টি, মিরপুর বিভাগে ৩৬০টি, উত্তরা বিভাগে ৪২৭টি এবং গুলশান বিভাগে ২৩৫টি মামলা করা হয়েছে।মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন অমান্যের অভিযোগ রয়েছে। সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মতিঝিল ও উত্তরা বিভাগে।ডিএমপি জানিয়েছে, রাজধানীতে সড়ক শৃঙ্খলা নিশ্চিত করা, যানজট নিয়ন্ত্রণ এবং নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ট্রাফিক আইন মেনে চলার জন্য চালক ও পথচারীদের প্রতিও আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ
পাঠক প্রিয়