শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

পুলিশ কনস্টেবল নিয়োগে ঘুষ-তদবিরের সুযোগ নেই: কঠোর বার্তা খুলনা রেঞ্জ ডিআইজির

পুলিশ কনস্টেবল নিয়োগে ঘুষ-তদবিরের সুযোগ নেই: কঠোর বার্তা খুলনা রেঞ্জ ডিআইজির

পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘুষ, তদবির বা দালালচক্রের প্রভাব বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক।তিনি স্পষ্ট করে বলেন, “পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এ ধারণা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন।” এ সময় প্রার্থীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, জমিজমা বিক্রি করে বা ধার করে কোনো দালালের হাতে টাকা তুলে না দেওয়ার জন্য।ডিআইজি আরও জানান, নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর। কোনো অসাধু চক্র যদি প্রার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি অভিভাবক ও চাকরিপ্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, গুজব বা ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হয়ে সরকারি নির্দেশনা মেনে সঠিকভাবে আবেদন করার জন্য।পুলিশের এই বার্তায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি দালালচক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়টি আবারও স্পষ্ট হলো।

সর্বশেষ
পাঠক প্রিয়