
সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর জন্য তৈরি ২০ হাজার পোশাক জব্দের মামলার প্রধান আসামি সাহেদুল ইসলামের জামিন জালিয়াতির ঘটনায় হাইকোর্টের এক বেঞ্চ অফিসারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা যায়, বরখাস্ত হওয়া ওই কর্মকর্তার নাম জাকির হোসেন। বরখাস্তের পাশাপাশি তার বিরুদ্ধে কেন চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।গত ২৯ এপ্রিল অ্যাটর্নি জেনারেল বিষয়টি প্রধান বিচারপতির নজরে আনলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার তদন্তে ৪৮ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দেন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়।