
চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।সফরকালে দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সামরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দেশগুলোর প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন সেনাপ্রধান। পাশাপাশি তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনাও পরিদর্শন করেন।উল্লেখ্য, গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তাঁর এ সফরকে দুই দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।