
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি তৈরির জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে দুইজন বিচারপতির নাম চেয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের প্রায় তিন মাস পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হলো।সূত্র জানায়, বিদ্যমান আইন অনুযায়ী একজন চেয়ারম্যান ও দুইজন কমিশনার নিয়ে নতুন কমিশন গঠন করা হবে। কমিশনকে পাঁচ সদস্যে সম্প্রসারণের যে সংশোধনী প্রজ্ঞাপন জারি হয়েছিল, তা জাতীয় সংসদে আইন হিসেবে পাস না হওয়ায় কার্যকর হয়নি। ফলে বর্তমানে পাঁচ সদস্যের কমিশন গঠনের সুযোগ নেই।মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো চিঠিটি গত ২৪ মে সুপ্রিম কোর্টে পৌঁছেছে।