
প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে বদলি করা হয়েছে।সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর সংশ্লিষ্ট শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের নতুন কর্মস্থলে যোগদান করবেন।বদলিকৃত ৯৩ এএসপিকে সিআইডি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, কক্সবাজার জেলা পুলিশ, খুলনা রেঞ্জ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এবং শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।