
সাবেক ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার Mohammad Harun Or Rashid এবং তার ভাই, মেরিন সিটি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক A B M Shahriar-এর আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৯ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ Md. Sabbir Fayez এ আদেশ দেন।দুদকের উপপরিচালক ও তদন্তকারী কর্মকর্তা Muhammad Zainal Abedin আদালতে এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।আবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহরিয়ার প্রায় ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।এছাড়া, সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শাহরিয়ারকে এসব কর্মকাণ্ডে সহায়তা করার অভিযোগও তদন্তাধীন রয়েছে।