রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

দুদক মামলা করবে সাবেক বিচারক-সচিবসহ আটজনের বিরুদ্ধে

দুদক মামলা করবে সাবেক বিচারক-সচিবসহ আটজনের বিরুদ্ধে

দূর্নীতি দমন কমিশন (দুদক) ধানমন্ডির ‘গৃহায়ন ধানমন্ডি’ প্রকল্পে ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক বিচারক ও সিনিয়র সচিবসহ আটজনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে।দুদকের অনুসন্ধান অনুসারে:প্রকল্পে দায়িত্বে থাকা কর্মকর্তারা সাধারণ সিঙ্গেল ফ্ল্যাটের বদলে দুইটি ডুপ্লেক্স ফ্ল্যাট বরাদ্দ দিয়েছেন, যা প্রকল্পের প্রস্পেক্টাস ও বিদ্যমান বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক।ডি–১২ ও ডি–১৩ এবং সি–১২ ও সি–১৩ নম্বর চারটি ফ্ল্যাট একত্র করে যথাক্রমে ৪১০৫.৫ বর্গফুট এবং ৪৩০৮.৬৮ বর্গফুট আয়তনের দুটি ডুপ্লেক্স ফ্ল্যাট তৈরি করা হয়।এই প্রক্রিয়ায় প্রকল্পের ফ্ল্যাট বরাদ্দে বৈষম্যমূলক ও বিধিবহির্ভূত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আসামিরা:সাবেক বিচারক ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও দুদক-এর সাবেক কমিশনার মো. জহুরুল হকসাবেক সিনিয়র সচিব ও দুদক-এর সাবেক কমিশনার মো. মোজাম্মেল হক খানজাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মো. দেলওয়ার হায়দারজাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান আলীসাবেক সদস্য (ভূমি ও সম্পত্তি) ড. মইনুল হক আনছারীসাবেক সদস্য (পরিকল্পনা, নকশা ও বিশেষ প্রকল্প) বিজয় কুমার মন্ডলসাবেক সদস্য (প্রকৌশল ও সমন্বয়) কাজী ওয়াসিফ আহমাদসাবেক রেজিস্ট্রার জেনারেল ও বর্তমানে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য সৈয়দ আমিনুল ইসলামদুদকের অভিযোগ অনুযায়ী, তারা সরকারি দায়িত্বে থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে রাষ্ট্রীয় সম্পদ নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করেছেন এবং আবেদনের সময় তাদের রাজধানীর অন্যান্য স্থানে প্লট থাকার তথ্য গোপন করেছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়