
বাংলাদেশ পুলিশে ডিআইজি পদমর্যাদার দুইজনসহ ছয় কর্মকর্তাকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।রোববার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খান-কে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।এছাড়া অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ অধিদফতরের এআইজি সহেলী ফেরদৌস-কে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।অন্যদিকে, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইব-কে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।সরকারি এ পদায়নের মাধ্যমে পুলিশ প্রশাসনে কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে।