
নওগাঁর বদলগাছীতে মুদি দোকানের সামনে ৬টি ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামে ব্যবসায়ী সম্পদ-এর মুদি দোকানের সামনে থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।পুলিশ জানিয়েছে, এই ধরনের ঘটনা তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





