রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

বাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নতুন কর আরোপের পরিকল্পনা

বাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর নতুন কর আরোপের পরিকল্পনা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাকে প্রথমবারের মতো অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী, মোটরসাইকেলের সিসিভেদে বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কর দিতে হতে পারে।প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কোনো কর থাকবে না। তবে ১১১-১২৫ সিসির বাইকে ২ হাজার টাকা, ১২৬-১৬৫ সিসির ক্ষেত্রে ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য বছরে ১০ হাজার টাকা কর নির্ধারণের চিন্তা করা হচ্ছে।একই সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রেও এলাকাভেদে কর আরোপের পরিকল্পনা রয়েছে। সিটি করপোরেশন এলাকায় বছরে ৫ হাজার টাকা, পৌরসভায় ২ হাজার টাকা এবং ইউনিয়ন পর্যায়ে ১ হাজার টাকা কর নির্ধারণ করা হতে পারে।অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্র বলছে, রাজস্ব আহরণ বাড়ানো এবং অনিবন্ধিত যানবাহনকে নিবন্ধনের আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, নতুন কর আরোপে সাধারণ চালক ও মধ্যবিত্ত বাইকারদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।

ট্যাগ: ই-পেপার
সর্বশেষ
পাঠক প্রিয়