রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত দলের গোলাগুলি, নিহত ১

রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত দলের গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পে দুই সশস্ত্র ডাকাত বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ডাকাত বাহিনীর প্রধান নুর কামাল নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনার পর শনিবার (১০ জানুয়ারি) সকালে ওই ক্যাম্প থেকে নুর কামালের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ভাষ্য পুলিশের। এর আগে শুক্রবার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার। তিনি জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত খালেক বাহিনী ও ডাকাত নুর কামাল বাহিনীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার গভীর রাতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নুর কামাল নিহত হন।

অতিরিক্ত ডিআইজি মো. কাউছার সিকদার আরও বলেন, এ দুটি ডাকাত দল দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গোলাগুলিতে নিহত নুর কামাল নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে নিহত নুর কামালের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নুর কামালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও মাদকসংক্রান্তসহ মোট ১১টি মামলা রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়