
দেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য মানবিক ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সভাপতি এ. কে. এম. ফজলুল হক মিলন। তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত নিজের এক মাসের সম্পূর্ণ সম্মানী ভাতা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের ঘোষণা দিয়েছেন।রবিবার (১২ জুলাই) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভায় তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।একই সভায় এমপি ফজলুল হক মিলন বন্যাদুর্গত মানুষের কল্যাণে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সবাইকে অন্তত এক দিনের বেতন বন্যার্তদের সাহায্যার্থে অনুদান হিসেবে দেওয়ার অনুরোধ করেন। তাঁর এই সময়োপযোগী ও হৃদয়স্পর্শী আহ্বানে সাড়া দিয়ে সভায় উপস্থিত সকলে স্বতঃস্ফূর্তভাবে এই মানবিক উদ্যোগে অংশ নেওয়ার সম্মতি প্রকাশ করেন।এমপি ফজলুল হক মিলনের এই মহতি ও জনকল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোস্তফা ফাউন্ডেশন এবং ক্রাইম অফ ২৪ মিডিয়া-এর চেয়ারম্যান।এক বিবৃতিতে মোস্তফা ফাউন্ডেশন ও ক্রাইম অফ ২৪ মিডিয়ার চেয়ারম্যান বলেন, “মাননীয় সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন একজন সৎ, নিষ্ঠাবান এবং মাঠপর্যায়ের জনবান্ধব নেতা। ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি বহু অত্যাচার, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। শত প্রতিকূলতার মাঝেও তিনি জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে কখনো বিচ্যুত হননি। মহান আল্লাহ তায়ালা আজ তাঁকে আবারও জনগণের সেবা করার সুযোগ দান করেছেন।”চেয়ারম্যান মহোদয় তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও অনুসারী হিসেবে গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “ফজলুল হক মিলন একজন আপসহীন ও আদর্শিক লিডার। দেশের এই ক্রান্তিলগ্নে তাঁর এই ত্যাগের মানসিকতা ও মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি, যেন তিনি আগামীতেও দেশের মানুষের কল্যাণে এভাবেই নিজেকে নিয়োজিত রাখতে পারেন।”দুর্যোগের এই কঠিন সময়ে সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের ফজলুল হক মিলনের মতো করে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মোস্তফা ফাউন্ডেশন ও ক্রাইম অফ ২৪ মিডিয়ার চেয়ারম্যান।