
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য Mirza Abbas–কে আপাতত সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা স্থগিত করা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানিয়েছেন, আপাতত তাকে বিদেশে নেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষ থেকেও দেশের চিকিৎসার ওপর আস্থা রাখা হয়েছে। তবে ভবিষ্যতে মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।তিনি আরও জানান, চিকিৎসার বিষয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠক করে তার অবস্থা পর্যালোচনা করেছে। সবকিছু বিবেচনা করে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং পরিবারের সম্মতিতে সেই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।