
রাষ্ট্রীয় সুবিধা হিসেবে ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বিএনপির সংসদ সদস্যরা—এমন ঘোষণা দিয়েছেন দলটির প্রধান তারেক রহমান।জনস্বার্থ ও সাশ্রয়ের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানায়। রাজনৈতিক মহলে বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অনেকের মতে, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে নৈতিক অবস্থান নেওয়ার মাধ্যমে তারেক রহমান একজন দায়িত্বশীল ও জনবান্ধব নেতার পরিচয় দিয়েছেন।





