শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

এক-এগারোর ঘটনায় সেনাপ্রধানের নির্দেশেই সবকিছু: রিমান্ডে সাবেক তিন সেনা কর্মকর্তা

এক-এগারোর ঘটনায় সেনাপ্রধানের নির্দেশেই সবকিছু: রিমান্ডে সাবেক তিন সেনা কর্মকর্তা

এক-এগারোর পটভূমি এবং সেই সময়কার ঘটনাপ্রবাহ নিয়ে জিজ্ঞাসাবাদে তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ-এর ওপর দায় চাপিয়েছেন রিমান্ডে থাকা তিন সাবেক সেনা কর্মকর্তা।ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদকালে তারা দাবি করেছেন, সে সময় গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বদের গ্রেপ্তার ও নির্যাতনের মতো ঘটনাও সেনাপ্রধানের নির্দেশেই সংঘটিত হয়েছিল।রিমান্ডে থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছের। মাসুদ উদ্দিন চৌধুরী ও আফজাল নাছের বর্তমানে ছয় দিনের রিমান্ডে রয়েছেন। অন্যদিকে শেখ মামুন খালেদকে মঙ্গলবার নতুন করে ছয় দিনের রিমান্ডে নিয়েছে ডিবি।জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-কে গ্রেপ্তার এবং রিমান্ডে নির্যাতনের বিষয়ে প্রশ্ন করা হলে, অভিযুক্ত কর্মকর্তারা একই ধরনের বক্তব্য দেন। তাদের দাবি, এসব কর্মকাণ্ড তৎকালীন সেনাপ্রধানের নির্দেশেই পরিচালিত হয়েছিল।উল্লেখ্য, এক-এগারো পরবর্তী সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্ক রয়েছে। সাম্প্রতিক এই জিজ্ঞাসাবাদ সেই বিতর্ককে নতুন করে সামনে নিয়ে এসেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়