রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা: ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান

যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা: ব্যক্তিগত গাড়ি কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে—এমন আশঙ্কা থেকে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।এক বার্তায় মন্ত্রণালয় জানায়, বিভিন্ন সম্ভাব্য উৎস থেকে নির্ধারিত সময় ও পরিমাণে জ্বালানি সরবরাহ বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে দেশের অভ্যন্তরে বিদ্যমান চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে কিংবা সরবরাহ ব্যবস্থায় সমন্বয়ের প্রয়োজন হতে পারে। এর প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ও সার উৎপাদন কিছুটা হ্রাস পাওয়ার আশঙ্কাও রয়েছে। তবে পবিত্র মাহে রমজানে জনদুর্ভোগ কমাতে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে বলে জানানো হয়েছে।পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। বিশেষ করে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার সীমিত করে গণপরিবহন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধে সব ধরনের অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহ্বান জানানো হয়।এ ছাড়া বার্তায় খোলাবাজারে ডিজেল ও পেট্রল বিক্রি বন্ধ রাখতে ব্যবসায়ী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোরভাবে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ-কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়