
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী জানিয়েছেন, এবারের ঈদযাত্রায় জ্বালানি তেল কোনো বাধা হয়ে দাঁড়াবে না।তিনি বলেন, আগামী ১৫ মার্চ থেকে গণপরিবহনগুলোকে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হবে। এ সময় জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ারও কোনো সুযোগ নেই।মন্ত্রী আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সড়ক, রেল ও নৌপথে যাত্রীসেবা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন সংস্থা সমন্বয়ের মাধ্যমে কাজ