
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি। আমরা যেন আর অবহেলিত না থাকি, বঞ্চনার শিকার না হই, উপেক্ষিত না হই। চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে সেটা আমরা প্রমাণ করেছি—বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাইলে সেটা পারে।”শুক্রবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুর-এ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, গত ১৭ বছরে রাস্তাঘাট, জলাবদ্ধতা নিরসন, স্কুল-কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এ অঞ্চল বঞ্চিত হয়েছে। এখন সেই অবস্থা থেকে বেরিয়ে এসে নতুন উন্নয়নের ধারা শুরু করতে হবে।সভায় তিনি লক্ষ্মীপুরে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও অর্থনৈতিক জোন গঠনের পরিকল্পনার কথাও জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাবউদ্দিন সাবু, হাছিবুর রহমান, ওয়াহিদ উদ্দিন চৌধুরী, বেলাল হোসেন, ইউছুফ ভূঁইয়া, আহমেদ ফেরদৌস মানিক এবং হাফিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।