রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

এক বছরে ধর্ষণ বেড়েছে ২৭%: আদালতের বারান্দায় ভুক্তভোগীদের দীর্ঘ অপেক্ষা

এক বছরে ধর্ষণ বেড়েছে ২৭%: আদালতের বারান্দায় ভুক্তভোগীদের দীর্ঘ অপেক্ষা

দেশে গত এক বছরে ধর্ষণের ঘটনা বেড়েছে প্রায় ২৭ শতাংশ। এর প্রতিফলন স্পষ্টভাবে দেখা যাচ্ছে আদালত ও হাসপাতালে—যেখানে প্রতিদিনই ভিড় বাড়ছে নির্যাতনের শিকার নারী ও তাঁদের স্বজনদের।“মানুষের কষ্ট-দুর্ভোগ বুঝতে চাইলে আদালত আর হাসপাতালে আসুন”—চলতি এই কথাটির বাস্তবতা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে আদালতের বারান্দায়। গত ১ মার্চ ঢাকার চারটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঘুরে এমনই চিত্র দেখা গেছে।আদালতের কক্ষে জায়গা না হওয়ায় অনেক ভুক্তভোগী নারী ও তাঁদের স্বজনদের বারান্দায় পেতে রাখা বেঞ্চে বসে অপেক্ষা করতে দেখা যায়। মামলার নম্বর ও নাম ধরে ডাক পড়লে উদ্বিগ্ন মুখে তাঁরা বিচারকের সামনে দাঁড়াচ্ছিলেন।একটি ট্রাইব্যুনালে মাইক্রোফোন ব্যবহারের কারণে নির্যাতনের শিকার নারীদের বর্ণনা বাইরে পর্যন্ত শোনা যাচ্ছিল, যা শুনে উপস্থিত অনেকের মধ্যেই নেমে আসে ভারী নীরবতা।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪–এ আদালতের পেছনের বেঞ্চে বসে ছিলেন এক তরুণী। মামলার ডাক পাওয়ার আশায় তিনি অপেক্ষা করছিলেন। সেখানে মাইক্রোফোন না থাকায় ভুক্তভোগীদের কণ্ঠ বাইরে শোনা যাচ্ছিল না; বাইরে থেকে কেবল বিচারক ও আইনজীবীদের কথাই ভেসে আসছিল।আদালতের এই দৃশ্য যেন স্পষ্ট করে দেয়—পরিসংখ্যানের বাইরে বাস্তবেও বাড়ছে সহিংসতা, আর বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষা এখনও শেষ হয়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়