রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ফরিদপুরে তারেক রহমানের প্রথম জনসভা: সমাবেশ ঘিরে সাজ সাজ রব

ফরিদপুরে তারেক রহমানের প্রথম জনসভা: সমাবেশ ঘিরে সাজ সাজ রব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ফরিদপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের সমাবেশ শেষ করে দুপুরে ফরিদপুরে জনসভায় বক্তব্য দেবেন তিনি।ফরিদপুরে এটিই হবে তারেক রহমানের প্রথম জনসভা, যেখানে তিনি সরাসরি বক্তব্য দেবেন। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে তিনি প্রায় এক ঘণ্টার জন্য ফরিদপুর সার্কিট হাউসে যাত্রাবিরতি করেছিলেন।বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভায় দুই লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে জেলা বিএনপি।জেলা বিএনপি সূত্রে জানা গেছে, জনসভাকে ঘিরে সব প্রস্তুতি শেষ হয়েছে। সমাবেশের আশপাশে পানি খাওয়ার জন্য ভ্রাম্যমাণ পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে। নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়া হয়েছে কলেজ মাঠ ও আশপাশের এলাকাজুড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা ও শৃঙ্খলার কাজে নিয়োজিত রয়েছে। জনসভা উপলক্ষে আজ সকাল থেকেই শহরের দুটি প্রধান প্রবেশপথ, পুরাতন বাসস্ট্যান্ড ও টেপাখোলা এলাকা দিয়ে যানবাহন শহরে ঢোকা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—শরীয়তপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। সভায় এ অঞ্চলের ১৫টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, তারেক রহমান বেলা ১১টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওনা হবেন। দুপুর ১২টার দিকে বরিশাল বেলস পার্ক মাঠে বরিশাল বিভাগীয় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। পরে দুপুর ১টার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল থেকে ফরিদপুরে পৌঁছাবেন, আর ১টা ৪৫ মিনিটে জনসভা মঞ্চে উঠবেন। ফরিদপুরের জনসভা শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে একই হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসায় পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। সমাবেশস্থলের পাশে ফরিদপুর স্টেডিয়ামে তারেক রহমানকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি জেলা বিএনপি।সমাবেশ উপলক্ষ্যে রাজেন্দ্র কলেজ মাঠে মাঠের দক্ষিণ পাশের মাঝামাঝি স্থানে ৭০ ফুট দৈর্ঘ্য, ৩০ ফুট প্রস্থ ও ৭ ফুট উচ্চতার একটি মঞ্চ নির্মাণ সম্পন্ন হয়েছে। মাঠ ও এর আশপাশ জুড়ে ধানের শীষের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে সাদাকালো ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে। মঞ্চে বিশাল এলইডি স্ক্রিনে তারেক রহমানের এই বক্তব্য দেখতে পারবেন মাঠে আগত নেতাকর্মীরা।জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া বলেন, আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা, আমাদের নেতাকর্মী ও সাধারণ জনগণ এখন আমাদের চেয়ারম্যানের জন্য উন্মুখ হয়ে আছে, কখন তিনি আসবেন। এটি আমাদের চেয়ারম্যানের ফরিদপুরে প্রথম জনসভা হওয়ায় এই অঞ্চলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়